মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ের অপরাধে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অপরাধে রাসেল কবির নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরমান হোসেন এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত রাসেল চৌগাছার মশিয়ূরনগর গ্রামের মিলন দফাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৮ এপ্রিল যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে ফাতেমা খাতুনের বিয়ে হয়েছিল আসামি রাসেল কবিরের সাথে। বিয়ের সময় আসামির দাবিকৃত যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। এসময় ফাতেমার পিতা গরু বিক্রি করে ৫০ হাজার টাকা দিলে বিয়ে করেন রাসেল কবির। এরপর রাসেল বিভিন্ন সময় যৌতুকের বাকি দেড় লাখ টাকা এনে দেয়ার জন্য ফাতেমাকে চাপ দিতেন। এরপর স্ত্রীর অনুমতি না নিয়ে ২০১৯ সালের ৬ জুন রিনা খাতুন নামে এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন। বিষয়টি জানতে পেরে ফাতেমা খাতুন আদালতে এ মামলা দায়ের করেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন