চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে সিরাজুল ইসলাম (৪৮) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। তিনি উপজেলার স্বরুপদাহ পূর্বপাড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।

রবিবার(১৭ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের শামসুল আলম শান্তির বাড়িতে কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত হন।

পুলিশ ও স্বরুপদাহ গ্রামের ইউপি সদস্য ফখরুল ইসলাম জানান, সিরাজুল রাজমিস্ত্রির কাজ করতেন। রবিবার সকালে তিনি উত্তর কয়ারপাড়া গ্রামের শামসুল আলম শান্তির বাড়িতে প্লাস্টারের কাজ করার জন্য যান। সেখানে তিনি কাজের জন্য বাঁশের ভারা বাঁধছিলেন। এসময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হয়ে পড়ে যান।

স্থানীয়দের সহায়তায় সহকর্মীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন