মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

স্কাউটস দিবস উপলক্ষে নওয়াপাড়ায় সমাবেশ, র‌্যালি ও আলোচনা

অভয়নগর প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে শুক্রবার (৮ এপ্রিল) নওয়াপাড়ায় সমাবেশ,র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“ প্রত্যকে আমরা পরের তরে”- এই থিমে প্রথমবারের মত দেশব্যাপি উদযাপিত কর্মসূচির অংশ হিসাবে অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর আঞ্চলিক উপকমিশনার এস এম ফারুক হোসেন,সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার সভাপতি সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক জি এম মণিরুজ্জামান মণি,স্কাউট লিডার শামসুন্নাহার।

সমাবেশে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ৫০ বছর আগে স্কাউটিং আন্দোলন ছড়িয়ে দেওয়ার ইতিহাস,স্কাউটদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। স্কাউটরাও দেশ সেবার ব্রত নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় শপথ গ্রহণ করে।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন