বেনাপোল সীমান্তে মাদক-অস্ত্র-গুলি উদ্ধার

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানা পুটখালী সীমান্ত থেকে ১টি পিস্তল ২টি ম্যাগাজিন ৭ রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি তারা।

বৃহস্পতিবার (০৩ মার্চ) ভোরে সীমান্ত এলাকা হতে এই মাদক ও অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মুনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে একটি অস্ত্র চালান এনে মেইন পিলার ১৭/৭, এস ১২২ আর পিলার হইতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী গ্রামের উত্তরপাড়ার একটি আমবাগানের পাশে অবস্থান করছে। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আবুল কাশেম একটি টহল দল নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকের চালান টি পরিত্যক্ত উদ্ধার করেন।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন