মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় বিপ্লব হোসেন (৪৫) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছে। বিপ্লব হোসেন উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে। আজ মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে চৌগাছা- কোটচাঁদপুর সড়কের মুক্তদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিপ্লব হোসেন সারের দোকান বন্ধ করে একটি মোটরসাইকেলে দেবীপুর বাজার থেকে চৌগাছার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুক্তদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে তিনি মারা যান।

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, বিপ্লব হোসেনের মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন