মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় বীরমুক্তিযোদ্ধা আসকার আলী রাষ্ট্রীয় মর্যাদা দাফন

চৌগাছা প্রতিনিধি

যশোর চৌগাছার বীরমুক্তিযোদ্ধা আসকার আলী (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার রাতে স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার যোহর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গার্ড অব অনার প্রদানের সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার শওকত আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন