মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের ছুটে গ্রামের আফজাল হোসেনের ছেলে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপাড়া গ্রামের জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর বলেন, জীননগর থেকে মহেশপুর হয়ে একটি অ্যাপাচি মোটরসাইকেল চালিয়ে চৌগাছার দিকে যাচ্ছিলেন ইসমাইল হোসেন। এসময় পেছন থেকে দশ চাকার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিষ্ট করে দ্রুতগতিতে চৌগাছার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা চৌগাছা থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন