মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

মণিরামপুরে ড্রাগন ক্ষেতে গাঁজার চাষ!

মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে ড্রাগন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছসহ এক জনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজার গাছসহ স্বপন মন্ডলকে আটক করে।

আটক স্বপন মন্ডল (৪৫) উপজেলার পলাশী গ্রামের মৃত বলায় মন্ডলের ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মণিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম নাজিউর রহমান।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার পলাশী গ্রামে অভিযান চালিয়ে স্বপন মন্ডলকে আটক করা হয়। এরপর তার ড্রাগন ক্ষেত থেকে প্রায় ৭ ফুট উচ্চতাসহ ছোট-বড় ৭টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন