মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মণিরামপুরে ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে মোটরসাইকেলের সাথে ইটবাহী ট্রলির ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় মটরসাইকেলে থাকা আরও ২ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নেহালপুর সড়কের সাতগাতী বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন (১৫) উপজেলার বাহিরঘরিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের তবিবুর রহমানের ছেলে রনি হোসেন (১৭) ও জসীম উদ্দীনের ছেলে হৃদয় হোসেন (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতগাতি বাজারে ইটবাহী একটি ট্রলি দাড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহীরা তাতে ধাক্কা খেয়ে জখম হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল হোসেনকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন