মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে সাইবার ক্রাইম সেলের সফলতা, ২৬ মোবাইল ও ৭৬ হাজার টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এসময় বিকাশ ও নগদে লেনদেনের সময় ভুলবসত অন্যের নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে চার ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে ৭৬ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এছাড়া ফেসবুকে হয়রানির শিকার দুই নারীকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপারের কনফারেন্স রুমে ভুক্তভোগীদের টাকা ও মোবাইল ফিরিয়ে দেয়া হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার ২৬টি হারানো মোবাইল ও নগদ ৭৬ হাজার টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, সেলটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতারণাসহ সাইবার স্পেসে নারী হয়রানি রোধে কাজ করে চলেছে। সাইবার স্পেসে যদি কোন নারী প্রতারণা বা হয়রানির শিকার হন তবে জানাতে আহবান করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন