মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মালামাল বোঝাই ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে সুখজান বিবি (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুখজান বিবি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের সদর গাজীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুখজান চুড়ামনবাটি বাজারের একটি মালামাল বোঝাই ট্রাকের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিকট শব্দে ওই ট্রাকের চাকা ব্লাস্ট হয়। এসময় সুখজান রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

জনোরেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, ওই মহিলাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন