মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের রাতুল দেবনাথ (১৬) ও আল শাহারিয়ার (১৬) নামে দুই শিক্ষার্থীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। আহত ওই দুই ছাত্রকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে যশোর শহরতলীর বাহাদুপুর পার্কের পাশে এ ঘটনাটি ঘটে।

আহত রাতুল দেবনাথ বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের ইন্দ্রজিত দেবনাথের ছেলে ও আল শাহারিয়ার একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তারা দু’জনই বাঘারপাড়ার সিলমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে।

আহত রাতুল দেবনাথ অভিযোগে জানায়, আমরা বন্ধুরা মিলে ইজিবাইকে করে বাহাদুরপুর পার্কে ঘুরতে এসেছিলাম। ইজিবাইক থেকে নামার পরই ৩/৪জন আমাদের ঘিরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে ও আল শাহারিয়ারের মাজায় ও বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আমাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, দু’জনই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে। তাদের ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করেছে। প্রেম বিষয়ক ঘটনার জের ধরে দু’যুবককে ছুরিকাঘাত করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।

 

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন