মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে হানিফ পরিবহন থেকে ছয় হাজার পিছ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ছয় হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আঠার লাখ টাকা।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সুবেদার মেজর জামিরুল হক চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ দল শহরের মনিহার এলাকায় রোববার (২৩ জানুয়ারী) রাতে বিশেষ অভিযান চালায়। এসময় তাদের কাছে খবর ছিল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-গ-১৪-৭৯২৭) বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে। এর আগে বিজিবি’র টহল দল নাভারণ থেকে হানিফ পরিবহনের ওই বাসটি ধাওয়া করে যশোর মনিহার এলাকায় মণিরামপুর বাসস্ট্যান্ড থেকে রাত নয়টার দিকে আটক করে। পরবর্তীতে বাসটি তল্লাশি করে যাত্রী বিহীন একটি সিটের নিচ থেকে পলিব্যাগে থাকা ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন