মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সদরের বসুন্দিয়ার বানিয়াগাতির নারিশ ফিডের সামনে শনিবার বিকেল ৩টায় বালিবাহী ট্রাকের চাপায় প্রতিবন্ধী এক ভ্যান চালক নিহত হয়েছে।

নিহত শরিফ (২৬) যাত্রী নিয়ে ওই পথ দিয়ে যাওয়ার পথে ট্রাকটি পেছন থেকে তার ভ্যানে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হয়। নিহত শরিফ কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের আবু বক্কার মোড়লের ছেলে।

এসব দুর্ঘটনার খবর পেয়ে যশোর-খুলনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিকেল ৪টায় বসুন্দিয়ার নতুন মাছবাজার এলাকায় আরেকটি বালিবাহী ট্রাক একটি ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ভ্যানচালক গুরুতর আহত হন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন