মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বেনাপোল স্থলবন্দরের শেড থেকে চারটি বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল থানা পুলিশ স্থলবন্দরের ২৪ নং শেড থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় বন্দরের শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ জানান, বন্দরের শ্রমিকদের মাধ্যমে তারা খবর পান ২৪ নম্বর শেডে কয়েকটি বোমা তারা দেখতে পেয়েছেন। এ খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাল কসটেপ দিয়ে মুড়িয়ে রাখা চারটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান। এরপর তারা বোমাগুলো উদ্ধার করে থানায় আনেন। কারা কি উদ্দেশে শেডে বোমাগুলো রেখেছেন তা পুলিশ খতিয়ে দেখছে বলে তিনি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন