মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি ঘোড়া উপহার দিলো ভারত

শার্শা প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা ভারত-বাংলাদেশ নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার আল কবির ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মৌনমিথ সিং সবরওয়াল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর আরও অনেক কর্মকর্তাগন।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ১৫টি ঘোড়া উপহার দিয়েছিল।

বিজিবির এডি সেলিম বলেন, ঘোড়া হস্তান্তরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন