মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় নিবন্ধনবিহীন ১৩৭ মোটরসাইকেল আটক

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ১৩৭ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ ব্রিজ মোড় ও যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায় এবং টিএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে যশোর ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায় বলেন, নিবন্ধনবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেট না থাকা ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে মোটরসাইকেলগুলো আটক দেখিয়ে চৌগাছা থানায় সোপর্দ করেছে।

চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার বলেন, যশোর ট্রাফিক পুলিশ মামলা দিয়ে ১৩৭ টি মোটরসাইকেল থানায় হস্তান্তর করেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন