মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গদখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার গদখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, যশোরের শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলীর ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৪২)।

ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম বলেন, এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে দুই যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলো। পথে গদখালী রজণীগন্ধা কোল্ডস্টোরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর আধাঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন