মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অজ্ঞাত (৫০) পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকা থেকে মৃতদহটি উদ্ধার করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

এলাকাবাসী জানায়, চুড়ামনকাঠি মেহেরুল্লাহনগর রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তাকে কেউ চিনতে না পেরে তারা পুলিশে খবর দেয়। এরপর রেলওয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল জামারুল ইসলাম জানান, চুড়ামনকাঠি মেহেরুল্লাহনগর রেলস্টেশন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাদের খবর দেয়। এরপর তারা সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন