মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মণিরামপুরে মসজিদের দানের টাকা চুরি

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুর থানা জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজে মুসল্লিহদের দানের ২ হাজার ৫৯২ টাকা চুরির ঘটনা ঘটেছে।

মসজিদের মোয়াজ্জিন মোঃ ওমর আলী জানান, জুম্মার নামাজ শেষে মুসল্লিহদের দানের টাকা গুছিয়ে মসজিদের মধ্যে রেখে ক্লপসিবল গেটে তালা মেরে পার্শ্ববর্তী হাকোবা গ্রামের বাড়িতে যান। বিকেলে আসরের আযানের পূর্বে তিনি তালা খুলে মসজিদে প্রবেশ করে কিছু সময় অবস্থান করার এক পর্যায় পাশে বাথরুমে যান। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বাথরুম থেকে ফিরে মসজিদে ঢুকে দেখতে পান ওই দানের টাকা চুরি হয়ে গেছে।

তিনি জানান, টাকা চুরির ঘটনা সিসি ক্যামেরায় দেখার চেষ্টাসহ ইমাম ও খতিব মুফতি মফিজুর রহমান এবং মসজিদ কমিটির কয়েকজনকে অবহিত করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন