মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শার্শায় ইসরাফিল নিখোঁজের পাঁচদিন পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের ইসরাফিল হোসেন নিখোঁজ হবার ৫ দিন পর তার মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকালে কাশিয়াডাঙ্গা গ্রামের একটি বাঁশ বাগান থেকে শার্শা থানা ও ডিবি পুলিশ মরদেহটি উদ্ধার করে। ইসরাফিল হোসেন ওই গ্রামের বজলুর রহমানের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম জানান, গত শুক্রবার রাত ৮দিকে ইসরাফিলের স্ত্রী শার্শা থানায় এসে লিখিত অভিযোগ করেন, তার স্বামী ইসরাফিল নিখোঁজ হয়েছেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানা পুলিশ পরবর্তীতে ৩ জনকে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী এদিন ওই গ্রামের একটি বাঁশ বাগান থেকে ইসরাফিলের মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন