মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বেনাপোলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শার্শা প্রতিনিধি

বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি এলাকার কিনা কেউ সনাক্ত করতে পারেনি। মঙ্গলবার সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। খবর পেয়ে যশোরের নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন সকালে উঠে রেলস্টেশন এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে পোর্ট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চি‎হ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে লোকটিকে অন্য কোন স্থানে মেরে রাতের অন্ধকারে লাশটি এখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন