মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩
মনিরামপুরে ১৭৫টি পেঁপে গাছ কেটেছে দুর্বৃত্তরা

ফলন্ত গাছের সাথে এ কেমন শত্রুতা!

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে ইব্রাহিম হোসেন নামে এক ইউপি সদস্যর ১৭৫টি ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রæতার জের ধরে বুধবার (২৫ আগস্ট) রাতের আঁধারে উপজেলার দশআনি গ্রামে এ ঘটনাটি ঘটানো হয়েছে। ইব্রাহিম হোসেন হরিহরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এলাকায় তিনি দুই বিঘা পাঁচ কাঠা জমি লিজ নিয়ে পেঁপে চাষ করেছেন।

ইউপি সদস্য ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার সকালে ক্ষেতে শ্রমিকরা কাজ করতে গিয়ে পেঁপে গাছ কাটা দেখে আমাকে খবর দেয়। গিয়ে দেখি কাটা গাছগুলো জমিতে পড়ে আছে।

তিনি বলেন, ক্ষেতে ১৭৫টি পেঁপে গাছ ছিল। অধিকাংশ গাছে ফলন এসেছে। রাতের আধাঁরে কে বা কারা এসব ফলন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে। কারা এ কাজ করল বুঝতে পারছি না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন