বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিলপাড়া থেকে ১৫ কেজি গাঁজা সহ লিয়াকত হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) বিকালে তাকে আটক করা হয়।আটক লিয়াকত ধান্যখোলা গ্রামের কালু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন একটি খবরে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান গাঁজার চালান এনে ধান্যখোলা গ্রামের বিলপাড়া এলাকায় মজুত করেছে।এ ধরনের সংবাদে এসআই সোহেল রানা সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিয়াকতকে হাতেনাতে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে কাল যশোর কোর্টে পাঠানো হবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন