মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চৌগাছায় পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে মারিয়া (১০) নামে শারীরিক প্রতিবন্ধী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারিয়া ওই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।

প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেল থেকে মারিয়া নিখোঁজ ছিল। খোঁজাখুজি করার পর সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরের পানিতে তার সেন্ডেল ভাসতে দেখেন প্রতিবেশীরা। এরপর পুকুরে নেমে পানির থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, মেয়েটি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। যে কারণে তারা পুলিশে কোনো অভিযোগ করতে চাইছেন না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন