সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার, দু’নারীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর চাঁচড়া ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে তিন কেজি গাঁজা। বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার নাভারন রেলবাজারের আনিসুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম (৩০), একই উপজেলার বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম ও খুলনা নগরীর খালিশপুর থানার প্লাটিনাম জুটমিল এলাকার রুহুল শেখের স্ত্রী পারভিন বেগম।

যশোরের মাদকপল্লী খ্যাত চাঁচড়া এলাকায় এদিন সকাল দশটা থেকে পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। প্রথমে এক কেজি গাঁজাসহ পারভিনকে আটক করা হয়। পরে অন্য একটি গাড়ি তল্লাশি করে এক কেজি গাঁজাসহ মরিয়মকে এবং দেড় কেজি গাঁজাসহ জিয়ারুল ইসলামকে আটক করা হয়। এ গাঁজা তারা বেনাপোলের সীমান্ত এলাকা থেকে নিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন