সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে সামিউল ইসলাম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হানুয়ার গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের কৃষক আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, এদিন বিকেল তিনটার দিকে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে ছোট রিকশা নিয়ে খেলছিল সামিউল। হঠাৎ রিকশার একটি চাকা খুলে পানিতে পড়ে যায়। সেই চাকা তুলতে গিয়ে পানিতে ডুবে যায় সামিউল। এ সময় স্থানীয় গৃহবধূ নলকূপে পানি আনতে গিয়ে শিশুর একটি হাত ভাসতে দেখে চিৎকার দেন।

পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন