মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

চিতলমারীতে করোনা প্রতিরোধে ইমামদের সাথে মতবিনিময়

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা প্রতিরোধে সদর ইউনিয়নের ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২ টায় আড়ুয়াবর্ণী ফজলুল উলুম কওমিয়া মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সস্পাদক পীযূষ কান্তি রায় প্রমুখ।

সভায় করোনা ভাইরাস সম্পর্কে মুসল্লিদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ইমামদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া ইউনিয়নের সকল মসজিদে শতভাগ মাস্ক নিশ্চিতসহ করোনা ভাইরাস প্রতিরোধের জন্য খুৎবায় আলোচনা করার জন্য অনুরোধ করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন