শরণখোলায় ২টি হরিণের চামড়াসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ও বাগেরহাট প্রতিনিধি

র‌্যাব-৬, (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল বাগেরহাটের শরণখোলার সোনাতলা এলাকা থেকে ২টি হরিণের চামড়াসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অবৈধভাবে হরিণের চামড়া ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলা থানা এলাকার সোনাতলা বেঁড়িবাধ কাঁচা রাস্তার উপর থেকে শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সোনাতলা এলাকার মৃত আমির মল্লিকের ছেলে মোঃ জাকির মল্লিক (৪৫), দক্ষিণরাজাপুর এলাকার মোঃ নূরুল হক ফরাজীর ছেলে মোঃ মাসুম ফরাজী (৩০), একই এলাকার মোঃ আমির পহলানের ছেলে মোঃ হাজিফুর পহলান (৩৫) এবং সোনাতলা এলাকার মোঃ জাকির মল্লিকের ছেলে মোঃ ওমর সানী মল্লিক (১৯)। এ সময় তাদের কাছ থেকে ২টি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট জেলার শরণখোলা থানায় ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন