মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

চিতলমারীতে ১২ জনকে অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ১২ জনকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। শনিবার (৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদন্ডাদেশ দেন।

এ সময় ১২ টি মামলার মাধ্যমে মোট ৪ হাজার ৭০০ টাকা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলা সদর বাজারের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ১২ টি মামলায় ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া মোবাইল কোর্টের অভিযান পরিচালনার সময় ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করা হয়। সেইসাথে সরকারি বিধি নিষেধ মানতে মটরসাইকেল, অটোরিকসা, সিএনজি এবং মাহেন্দ্রসহ সাধারণ মানুষকে সচেতন করা হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন