সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রামপালে অস্ত্র-গোলাবারুদসহ দুই যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে অস্ত্র ও গোলাবারুদসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। আটককৃতদের কাছ থেকে দুইটি পাইপগান, ৩টি রাউন্ড তাঁজা বন্দুকের গুলি, দুটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার (১৮ মে) গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কৈগরদাসকাঠি গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার রামপাল থানার কৈগরদাসকাঠি গ্রামের মৃত-মালেক শেখের ছেলে মোঃ মিকাইল শেখ(২৬) এবং একই গ্রামের মোঃ হায়দার শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ বাবু(২৭)।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে র‌্যাব-৬, খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন