মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

সুন্দরবনে আবারো আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কেন আগুন ধরেছে এবং কি পরিমাণ জায়গায় আগুন ছড়িয়েছে তা জানাতে পারেনি সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।

তিনি বলেন, ঘন্টাখানেক আগে দাসের ভারানি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে বনরক্ষীরাও কাজ করছে। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য আমরা আগুনের স্থানের চার-পাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশা করি খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন