সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফকিরহাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে রূপা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ ) সন্ধ্যায় সদর ইউপির ব্রাম্মনরাকদিয়া গ্রামে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রুপা বেগমের স্বামীর নাম মোস্তাব শেখ এবং তিনি চার সন্তানের জননী।

স্থানীয়রা জানায়, মুস্তাব শেখের সাথে প্রায় ২০ বছর পূর্বে রুপার বিবাহ হয়। তাদের সংসারে একটি পুত্র সন্তান ও তিনটি কন্যা সন্তান রয়েছে। তাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকে। গৃহবধূ রুপার ভাই রাজু সহ এলাকার অনেকেই অভিযোগ করেছে,মোস্তাব মাদক ও পরকীয়ায় আসক্ত। এ ঘটনা নিয়ে তাদের পরিবারে বহুবার শালীস মীমাংসার মত ঘটনাও ঘটেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ খায়রুল আনাম জানান,গৃহবধূর মৃত্যুর ঘটনা শোনা মাত্রই ফকিরহাট মডেল থানার পুলিশ সেখানে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সুরতহাল রিপোর্ট অনুযায়ী লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।পোস্ট মর্টেম রিপোর্টের পরই মৃত্যুর আসল কারন জানা যাবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন