মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

কচুয়ায় চলন্ত বাসের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় চলন্ত বাসের ছাঁদ থেকে পড়ে ইমরান (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৬ টায় পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের কচুয়া উপজেলার গোয়ালমাঠ স’মিলের সামনে বাগেরহাটগামী একটি বাসের ছাঁদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পিয়ালের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ইমরানের মরদেহ উদ্ধার করেছি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই বাসটি পালিয়ে যায়। ইমরান বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাসের ছাঁদে ছিল। পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের গোয়ালমাঠ স’মিলের সামনের ব্রিজে উঠার সময় বাসটি ব্রেক করলে সে ছাঁদ থেকে পড়ে যায়। ঘটনাস্থলেই ইমরান মারা যায়। আমরা ইমরানের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন