সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে দুই কাউন্সিলর প্রার্থীর আ’লীগে যোগদান

নিজস্ব প্রতিবেদক

নিজ এলাকায় সাধারণ মানুষের প্রিয় ও গ্রহণযোগ্য দু’জন পৌর কাউন্সিলর শুক্রবার সকালে আওয়ামী লীগে যোগদান করেছেন। সকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে তারা আওয়ামী লীগে যোগ দেন।

এরা হলেন বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার ও বর্তমান ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সীলর প্রার্থী শেখ মনিরুজ্জামান এবং বাগেরহাট পৌরসভার সংরক্ষিত ১ নং ওয়ার্ডের (১, ২, ৩) বর্তমান কাউন্সিলর ও ওই ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আসমা আক্তার। এবারের নির্বাচনে মনিরুজ্জামানের প্রতীক ডালিম এবং আসমা আক্তারের প্রতীক চশমা।

যোগদানের সময় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও রাজনৈতিক প্রজ্ঞায় অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শেখ তন্ময় এমপির হাতকে শক্তিশালী করতে তারা বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

আগামী ১৪ ফেব্রুয়ারী বাগেরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন