মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের দাফন

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ গার্ডঅফ অনার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ ইকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাফা।

উপজেলার কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান মোল্লা মঙ্গলবার দিবাগত রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।

খুলনা গেজেট/ এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন