সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি

 

বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক আনম ফয়জুল হক মতবিনিময় করেছেন।বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, বাগেরহাট সদর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলামসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাড. শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, মোঃ কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মজনু, শেখ আবু সাইদ, এসএম সামসুর রহমান, সোহাগ হাওলাদার প্রমুখ। বাগেরহাট জেলার সম্ভাবনা, সমস্যা ও করোনীয় বিষয়ে জেলা প্রশাসকের সাথে মুক্ত আলোচনা করেন সাংবাদিকরা।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন