সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ইমরান হাওলাদার (২৮) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন।

সোমবার (৪ জানুয়ারি) রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হাওলাদার খুলনা শহরের বানিয়াখামার এলাকার শহীদ আবুল সড়কের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি হোসেন বলেন, বাগেরহাট থেকে খুলনাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ ভ্যানটি কেটে চালক ইমরানকে বের করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন