বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আলিম পরীক্ষার্থী আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২) নামে দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মইনুল কাজীর মৃত্যু হয়।
নিহত আরাফাত ও মইনুল কাজী দুজনই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।
এর আগে একই দিন দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের সদর উপজেলার রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরাফাত ও মইনুলসহ ৩ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনার দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

