মঙ্গলবার । ১৯শে মে, ২০২৬ । ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোল্লাহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোল্লাহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে তাছলিমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১ টায় উপজেলার চরদারিয়ালা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনাটি ঘটে।

মৃত তাছলিমা নগরকান্দী গ্রামের আলামিন বিশ্বাসের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তাছলিমার মা রান্না করছিলেন, এ সময় বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এক পর্যায়ে খেলার ছলে বাড়ির পেছনে পুকুরপাড়ে গিয়ে খেলাবাটি খেলতে থাকে। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন