শুক্রবার । ১৫ই মে, ২০২৬ । ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোংলায় নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মোংলা প্রতিনিধি

মোংলা নদীতে নিখোঁজ হওয়া যুবক হোসেন মোড়ল (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর আজ শুক্রবার (১৫ মে) সকালে দাকোপ উপজেলার চালনা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকালে চালনা থেকে হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসেন হোসেন মোড়ল। সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজ ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন দাকোপের চালনা এলাকার মৃত মো: ইউনুস মোড়লের ছেলে মো: হোসেন মোড়ল। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হোসেন মোড়ল পেশায় একজন ট্রলার মাঝি ছিলেন। তার ট্রলারে করে বিভিন্ন হ্যাচারীর পোনা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন।

ঘটনার পর থেকে এলাকাবাসীর পাশাপাশি মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরিসহ কোষ্টগার্ড ও নৌবাহিনী সদস্যের একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে আজ তার মরদেহ উদ্ধার করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন