মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার চাপাতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম চাপাতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সিরাজুল নিজ ঘরে বৈদ্যুতিক বোর্ডের কাজ করছিলেন। এ সময় তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মিজানুর রহমান বলেন, সকালে ঘরে বিদ্যুতের বোর্ডের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ হয়ে গেল।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আদনান বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন