বুধবার । ১৮ই মার্চ, ২০২৬ । ৪ঠা চৈত্র, ১৪৩২

ঈদের জামাতের জন্য প্রস্তুত ষাটগম্বুজ মসজিদ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদুল ফিতরের জামাত উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

মুসল্লীদের চাপ সামলাতে এবারও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. খালিদ, যিনি খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমাম থাকবে মো. নাসির উদ্দিন, ষাটগম্বুজ মসজিদের( ভারপ্রাপ্ত) ইমাম ও খতিব। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. এনামুল হক, বায়তুশ শরফ এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ জানান, মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় দেড় হাজার এবং বাইরে আরও পাঁচ শতাধিক মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

খুৃলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন