রবিবার । ১৫ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল রায় চৌধুরী উপজেলার পিলজংগ গ্রামের মৃত অনন্ত রায় চৌধুরীর ছেলে।

শিক্ষক সুপ্রভাত চক্রবর্তীসহ স্থানীয়রা জানান, রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টা দিকে পথচারী বাদল রায় চৌধুরী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি অজ্ঞাত পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর দ্রুত পিকআপভ্যানটি পালিয়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। ঘাতক পিকআপ ভ্যানের সন্ধান করা হচ্ছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন