বাগেরহাটের চিতলমারীতে সরকারি খালের মাটি কাটায় হায়াতুনবী সরদার (৩০) নামের এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র এ অর্থদণ্ড দেন।
অর্থদণ্ড প্রাপ্ত হায়াতুনবী সরদার উপজেলার কলাতলা ইউনিয়নের দক্ষিণ শৈলদাহ গ্রামের সাহেব আলী সরদারের ছেলে।
চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাংলাবাজার এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে সরকারি খালের মাটি কর্তন দেখতে পাই। দোষী প্রমাণিত হওয়ায় হায়াতুনবী সরদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন, ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এএজে

