সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

চিতলমারীতে ঘেরের পাড় থেকে কৃষকের মরদেহ উদ্ধার

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ চিংড়ি মাছের ঘেরের পাড় থেকে দাউদ মাঝি (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত দাউদ মাঝি উত্তর লড়ারকুল গ্রামের মোঃ সৈয়দ মাঝির ছেলে।

গ্রামবাসিরা জানান, দাউদ মাঝি ওই এলাকার ক্ষিরোদ মাঝি ও মনি ঠাকুরের জমি নগদ জমায় (ভাড়া) নিয়ে মাছ ও সবজি চাষ করতেন। সোমবার ভোরে তিনি ওই মাছের ঘেরে কাজ করতে যান। সকালে তার লাশ মাটিতে পড়ে থাকতে দেখে গ্রামবাসিরা পুলিশে খবর দেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। ক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দাউদ মাঝির মৃত্যু হয়েছে। মৃতদেহ থানায় আনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন