ফকিরহাটে ট্রেনের নিচে প্রাণ গেল কৃষকের

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকার ১৮ নম্বর রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিয়াম মিনা ভট্রখামার গ্রামের মৃত সামাদ মিনার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনি মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভট্রখামার রেল ব্রিজ পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোংলা রেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) নাজমুল হুসাইন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন