শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

মোংলায় খালে ভেসে এলো নবজাতকের মরদেহ

মোংলা প্রতিনিধি

মোংলা পৌর শহরের ৭নং ওয়ার্ড মনপুরা ব্রিজ সংলগ্ন খালে এক নবজাতক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১৭ অক্টোবর সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সকালবেলা মরদেহটি খালের একটি গাছের সাথে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেই। ধারণা করা হচ্ছে লাশটি খালের পানিতে অন্য কোথাও থেকে ভেসে এসেছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নবজাতক একটি শিশুর পচাঁ দুর্গন্ধ জনিত ৪-৫ দিনের মরদেহ মনপুরা খাল সংলগ্ন এলাকা হতে পুলিশ উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডেলিভারির পরপরই কোন অসাধু ব্যক্তি বাচ্চাটিকে খালে ফেলে দিয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন