সোমবার । ১৫ই জুন, ২০২৬ । ১লা আষাঢ়, ১৪৩৩

ফকিরহাটে এমপি শেখ হেলাল উদ্দিনের মায়ের স্মরণে দোয়া

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রিজিয়া নাসের এর রুহের মাগফিরাত কামনায় ১৭ নভেম্বর বাদ আছর ফকিরহাট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ফকিরহাট কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রিজিয়া নাসের রাজধানী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯ টায় ইন্তেকাল করেন। তিনি দীর্গদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন