সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফকিরহাটে দুই ট্রাকের সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

ফকিরহাট প্রতিনিধি

খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার পর ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে জান্নাতুল মাওয়া (৬) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহত শিশু জান্নাতুল মাওয়া আট্টাকী গ্রামের কবির শেখের কন্যা। গুরুত্বর আহত অবস্থায় অন্য ২ জনকে চিকিৎসার জন্য ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

আহতরা হলেন, আট্টাকী গ্রামের নাজমুল শেখের কন্যা শিরিনা বেগম, সাথি বেগম(১৮) ও জাকিয়া বেগম (৪৫)। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় জাকিয়া বেগমকে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বিশ্বরোড এলাকায় সকাল সন্ধ্যা হোটেলের সামনে থেকে একটি গরু বহনকারী ট্রাক পেছন দিয়ে বিশ্বরোডে উঠরে কাটাখালী থেকে আসা ট্রাকের সামনে আঘাত লেগে এ দূর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন